বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মোহাম্মদপুরে যৌথ অভিযানে গ্রেফতার ৫৩

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬.৫৬ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ওই এলাকার বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি, ১২টি চোরাই মোবাইল ফোনসহ হত্যা, ডাকাতি, মাদক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com