ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শরীরে বিন্দুমাত্র শক্তি থাকতে সীমান্তে কোনো ছাড় নয়: সেনা সদর

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
সিএনএমঃ

সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে আমরা কখনোই বর্ডার কম্প্রোমাইজ করবো না। এটা আমাদের দেশ আর দেশকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবো।

সোমবার (২৬ মে) সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বর্ডার নিয়ন্ত্রণের এক প্রশ্নে মো. নাজিম-উল-দৌলা বলেন, যদি এক লাইনে উত্তর দিতে চাই অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডারে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, আমরা কম্প্রোমাইজ করবো না। এটা আমাদের দেশ এবং যেকোনো মূল্যে এটি রক্ষা করবো।

এটি আপনার দেশ, আমার দেশ-এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনই হবে না।

তিনি আরও বলেন, ‘আরসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে? এই ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ-মিয়ানমার বর্ডার একটা জটিল পরিস্থিতির মুখে আছে। এখানে মিয়ানমারের যে সরকার, সেই সরকারের অস্তিত্ব বিলিনের পথে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের ৮৫-৯০ শতাংশ দখল করে নিয়েছে। আরাকান আর্মিও কিন্তু অথোরাইজড সংগঠন নয়। এই জায়গায় না আছে কোনো সরকারের অস্তিত্ব, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো একটা অবস্থা।’

তিনি আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশ-মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, এটা যেকোনো সময়ের চেয়ে সংবেদনশীল। সেক্ষেত্রে এ ধরনের কিছু অস্ত্রধারী সংগঠনের মুভমেন্ট অস্বাভাবিক নয়। তার মানে এই না, এটাকে আমরা স্বীকৃতি দিবো বা দেখেও না দেখার ভান করবো বা পদক্ষেপ করবো না।

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, বিজিবি প্রাথমিকভাবে এবং সেনাবাহিনী এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি। এখানে যাতে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। কিন্তু অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন, এটা উদ্বেগের বিষয়, কাঙ্ক্ষিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শরীরে বিন্দুমাত্র শক্তি থাকতে সীমান্তে কোনো ছাড় নয়: সেনা সদর

আপডেট সময় ০৫:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫