বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

একদিনের রিমান্ডে মুফতি শরিফউল্লাহ

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ২.১১ পিএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে
একদিনের রিমান্ডে মুফতি শরিফউল্লাহ

নাজমুল ইসলামঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানায় ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি শরিফউল্লাহকে হাজির করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালতে নিজেই জামিন চান শরিফউল্লাহ।

যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি মুফতি শরিফউল্লাহ।
২০১৩ সালের ৬ই মে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলাটি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com