ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ মে) ভোর রাতে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।
গ্রেফতাররা হলেন: শহরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই থানার গোপালের ছেলে সজীব (২৩)। তাদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ
পুলিশ জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ধনকুণ্ডা এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছিল। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইককে থামার সংকেত দিলে সনেট ও সজীব নামে দুই যুবক ইজিবাইক থেকে লাফিয়ে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তখন পুলিশ তাদের পিছু নিয়ে ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্যে করে অস্ত্র তাক করেন। এক পর্যায়ে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় সনেটের দেহ তল্লাশি করে তিন রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল পাওয়া যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘গ্রেফতাররা খানপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে শুনেছি। আমরা এ বিষয়ে সত্যতা যাচাই-বাছাই করছি।’
ওসি আরও বলেন, ‘আটক করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৬:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫