মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সাতদিনের রিমান্ডে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক

  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ১১.৩২ এএম
  • ৩৭২ বার পড়া হয়েছে
সাতদিনের রিমান্ডে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক

সিএনএম প্রতিবেদকঃ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতারের পর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রবিবার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক শেষে চট্টগ্রামের বাসায় ফেরার পথে নিখোঁজ হন ইসলামাবাদী। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়। মামলায় তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রবিবার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে জানান, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। ওই মামলায় রবিবার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com