মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ২.৫৯ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সুমন (২০), ২। মোঃ ওসমান গনী (২১), ৩। মোঃ সোহেল (২২) ও ৪। মোঃ আলামিন (২১) । এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১১ জানুয়ারি ) রাত ০৩:৩৫ ঘটিকায় কোতোয়ালি থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি ২০২৫খ্রি.) রাত ০৩:৩৫ ঘটিকায় কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানার মিটফোর্ড হাসপাতালের সামনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সুমন, ওসমান, সোহেল ও আলামিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com