ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার আটক দুই

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ৪৮১ বার পড়া হয়েছে

১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার আটক দুই

সিএনএম প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ২ কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।

গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় ৷ আটককৃতরা হলেন- রাজশাহী জেলার উত্তম কুমার এক্কার ও কংস এক্কার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পাথর বোঝাই ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। পরে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার আটক দুই

আপডেট সময় ১১:৫১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১