ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে আহত ১১

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৪৮২ বার পড়া হয়েছে

জমি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে আহত ১১

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা গ্রামে জমি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ ৬ বছর ধরে নিজকাটা মৌজার ১ একর ৯২ শতাংশ জমি নিয়ে মিলন খলিফা এবং নজরুল খলিফার মধ্যে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বিরোধী ওই জমিতে মাটি কাটতে যায় মিলন খলিফার লোকজন। এনিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে নজরুল খলিফার পক্ষ নিয়ে নিজকাটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহির হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন লোক ধারালো দেশি অস্ত্র নিয়ে মিলন খলিফার লোকজনের ওপর হামলা চালায়। বিকেল পর্যন্ত ৩ দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এক নারীসহ ১১ জন আহত হয়।
আহতরা হলেন: নিজকাটা গ্রামের শওকত খলিফা (৪০), মিলন খলিফা (৫০), আকতার খলিফা (৩৫), মাছুম খলিফা( ২৫), আরিফ খলিফা (২১), রাব্বি খলিফা (১৮), খুকি বেগম (৪০), কিশোর খলিফা (২৫), ইউনূস (৩০), জাকির (৪৫) ও সিহাব (১৭)।

তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত শওকত, কিশোর, রাব্বি ও খুকিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

মিলন খলিফার দাবি, হামলায় তাদের ৮ জন আহত হয়েছে। তবে নজরুল খলিফা দাবি করছেন, তাদের ৩ জন আহত হয়েছে।

এ ঘটনায় রাতে নজরুল খলিফা (৬০) ফারুক হাওলাদার (৫৫) ও সজিবকে (৩২) আটক করেছে পুলিশ।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আহতরা থানায় এসেছে। ৪ জনকে চিকিৎসায় পাঠানো হয়েছে। এ ঘটনায়। ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জমি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে আহত ১১

আপডেট সময় ০৪:০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১