ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া (২৫) ইয়াবাসহ গ্রেপ্তারের পর দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ।

সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেলকে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের রুবেলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেছেন, দলের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে ছাত্রদল কোনো ধরনের আপস করে না। সংগঠনবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২৬ জুন ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় রুবেল ভূঁইয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই দলীয়ভাবে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

আপডেট সময় ০২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬