ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে মোটরসাইকেল চোর গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে হাজারীবাগ  থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ রুবেল ।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ ডিএমপি নিউজকে জানান, বুধবার রাত দুইটায় হাজারীবাগ থানার ছাবিনা ট্যানারী হাড্ডির কারখানা এলাকায় মোটর সাইকেল রেখে ব্যবসায়িক কাজে যান একজন ব্যবসায়ী। কাজ শেষে ফিরে এসে দেখেন দুইজন ব্যক্তি তার মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাচ্ছে। আশপাশের লোকজন ও পুলিশের সহায়তায় তাদের একজনকে মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ আরো জানান, গ্রেফতারকৃত রুবেল ইতিপূর্বেও হাজারীবাগের ট্যানারী পুকুরপাড় বাগানবাড়ি রোড এলাকা হতে আরেকটি মোটরসাইকেল চুরি করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে সেই মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করেছে। চুরির সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১০ টি মামলা আছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান থানার অফিসার ইনচার্জ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগে মোটরসাইকেল চোর গ্রেফতার

আপডেট সময় ০৩:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩