ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬৫ বোতল ফেন্সিডিল’সহ আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পৃথক দুইটি অভিযানে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ভুটুয়া শ্রীপুর ও চৌদ্দগ্রাম থানাধীন মীরশ্বানি বাজার এলাকা হতে ৪৬৫ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৬ নভেম্বর ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ভুটুয়া শ্রীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বুধইর গ্রামের মোঃ বাবুল মিয়া এর ছেলে মোঃ সাহেব আলী (২৬)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৬ নভেম্বর ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মীরশ্বানি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৮৫ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাতিসা সোনাপুর গ্রামের মোঃ আব্দুল গফুর এর ছেলে মোঃ হাশেম (২৬) এবং একই গ্রামের মিলন এর ছেলে এমরান হোসেন সাইফুল (৩১)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ সাহেব আলী এর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় এবং মোঃ হাশেম ও সাইফুল এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৪৬৫ বোতল ফেন্সিডিল’সহ আটক ৩

আপডেট সময় ০২:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩