ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাঝ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাংগা হতে একটি প্রাইভেট কারযোগে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর দিগনগর তেতুল তলা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। গাড়ি তল্লাশির একপর্যায় উক্ত মাদক পরিবহনকারী প্রাইভেট কারটি চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে উক্ত প্রাইভেটকারের ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করতঃ তাদের প্রাইভেট কারে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। অতঃপর উক্ত প্রাইভে কারের ভিতরের কেভিন হতে তাদের দেখানো ও বের করে দেওয়া ০২টি ব্যাগের মধ্যে আনুমানিক ২,৮৬,০০০/- (দুই লক্ষ ছিয়াশি হাজার) টাকা মূল্য মানের ১৪৩ (একশত তেতাল্লিশ) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাবিবুর রহমান @রাজিব (৩৯), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-নীলমনিগঞ্জ বাজার সংলগ্ন, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা ও ২। মোঃ পলাশ (২৫), পিতাঃ-মৃত বাবুল মিয়া, স্থায়ী ঠিকানা-সাতগারি, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেক কার জব্দ এবং ০৪টি মোবাইল ফোন ও নগদ-২০,৩০০/- (বিশ হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১৪৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

আপডেট সময় ০২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩