শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবলু মোল্যা ও সুমন @ব্ল্যাক সুমন’কে ফরিদপুর জেলার নগরকান্দা ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে  ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইচাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মামলা নং-১৭৪/১৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯(১) টেবিল ৩(খ)।

উক্ত মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ডে  দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ বাবলু মোল্যা, পিতা-তোতা মোল্যা, সাং-মুনসুরাবাদ, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।

এছাড়া গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার কদমতলী থানার মামলা নং-৫৬ তারিখ ২৯/০১/২০১৬ খ্রিঃ, ধারাঃ ১৯(১) এর ১(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০। উক্ত মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সুমন ওরফে বøাক সুমন (৩৫), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- বাগড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com