ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধনের মহোৎসব চলছেই

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ৪৪০ বার পড়া হয়েছে

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধনের মহোৎসব চলছেই

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি (১৫০ মণ) জাটকা বোঝাই একটি ট্রলার জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ।

মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাটে এই অভিযান চালানো হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কবির হোসেন জানান, মুন্সিগঞ্জের শাহ্ সিমেন্ট কোম্পানি সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ট্রলারটি অনুসরণ করা হয়। পরে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাটে জাটকাবোঝাই ট্রলার আটক করা হয়।

জানা গেছে, ২৩ ড্রাম, ঝুড়ি ও বস্তায় বন্দি করে ৬ হাজার কেজি জাটকা নিয়ে একটি ট্রলার যাচ্ছিল নারায়ণগঞ্জ। মুন্সিগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী মোহনা থেকে ধাওয়া করে মৌসুমের সবচেয়ে বড় নিষিদ্ধ জাটকার এ চালানটি আটক করে নৌপুলিশ। মালিক-মাঝি সবাই পালিয়ে যায়।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন সংলগ্ন ধলেশ্বরী জেটি থেকে এই জাটকাগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে জাটকা নিধনের হিড়িক পড়ে গেছে। ছোট এই ইলিশ শিকার করে পাঠানো হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন হাট বাজারে।
স্থানীয়দের অভিযোগ, মৎস্য বিভাগের নজরদারির অভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে জাটকা নিধন হচ্ছে। আর মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ বলছে, জাটকা নিধন বন্ধে ব্যবস্থা নেয়া হবে।
আগামী ৩০ জুন পর্যন্ত দেশে জাটকা নিধন বন্ধ ঘোষণা করেছে সরকার।
জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত জাটকা বিরোধী ৪৫টি অভিযানে ৩৬ মেট্রিক টন জাটকা জব্দ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধনের মহোৎসব চলছেই

আপডেট সময় ০৮:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১