ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৫

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১০৪৯৫ পিস ইয়াবা, ৩২ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৫৪ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও ৪০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৫

আপডেট সময় ১২:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২