ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বিক্ষোভ মিছিল হতে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৪৭৮ বার পড়া হয়েছে

বিক্ষোভ মিছিল হতে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী

সিএনএম প্রতিনিধিঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী। এ সময় ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবিরের একটি দল মিছিল নিয়ে নয়াসড়কে আসে। সেখানে তারা মিছিল করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় এই এলাকার দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, এ ঘটনায় ১৪ জন শিবির নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ এলাকায় অভিযান চলছে।

এদিকে, এ ঘটনার পরই নগরের বন্দরবাজার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বেলা ২টায় তারা মিছিল নিয়ে নগরের চৌহাট্টায় যায়। এ সময় জিন্দাবাজারে এসে তারা দীর্ঘক্ষণ স্লোগান দেয়। পরে চৌহাট্টায় এসে তাদের মিছিল শেষ হয়।

উল্লেখ্য, সিলেটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ ও কাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি রয়েছে টহলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বিক্ষোভ মিছিল হতে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী

আপডেট সময় ০১:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১