বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কর্মচারীর ছুরিকাঘাতে দোকান মালিক খুন

  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১, ১০.২৫ এএম
  • ৪৯১ বার পড়া হয়েছে
দোকান কর্মচারীর ছুরিকাঘাতে দোকান মালিক খুন

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর উত্তর মুগদায় দোকান কর্মচারীর ছুরিকাঘাতে জজ মিয়া ওরফে আল আমিন (২৫) নামে এক দোকান মালিক খুন হয়েছেন। তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করে পুলিশ।
শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাতে এই হত্যার ঘটনা ঘটে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোয়েব খান বলেন, ‘উত্তর মুগদার ১২৪/এ নম্বর সরদার লেনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় আল আমিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘নিহতের গলা থেকে ঘাড় পর্যন্ত ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালে অস্ত্রের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।’

প্রাথমিকভাবে জানা যায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় দোকান কর্মচারী জুবায়ের (১৯) ও আল আমিনের আপন ছোট ভাই শাকিলকে (২৪) আটক করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com