ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইচ্ছে করে কাউকে জিতিয়ে দেওয়া হয়নি : রিটার্নিং কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

শাহেদুন্নবী চৌধুরী

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল বিতর্কের জবাবে মুখ খুলেছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেন, ইচ্ছে করে কাউকে জিতিয়ে দেওয়া হয়েছে কথাটি সম্পূর্ণ মিথ্যা। চার কেন্দ্রের ফলাফল শিটে সকল পোলিং এজেন্টদের সাইন করা ছিল। সকল কেন্দ্রের ফলাফল একসঙ্গে করে তা সকল মিডিয়াকর্মী ও প্রার্থীদের প্রতিনিধিদের সামনেই ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহেদুন্নবী চৌধুরী এসব কথা বলেন।

ফলাফল ঘোষণার সময় ফোন আসার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ওই সময়ের পরিস্থিতি (হট্টগোলের সময়) বিবেচনা করে আমাকে বিভিন্ন স্থানে যোগাযোগ করতে হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (১৫ জুন) কুসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ৩৪৩ ভোটে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে পরাজিত করেন। পরে ঘোষিত ওই ফলাফল প্রত্যাখ্যান করে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দেন সাক্কু। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নির্বাচনের ফলাফল নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কুমিল্লায় ইচ্ছে করে কাউকে জিতিয়ে দেওয়া হয়নি : রিটার্নিং কর্মকর্তা

আপডেট সময় ০৪:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২