ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে ৫ বছরের দণ্ডপ্রাপ্ত নিতাই চন্দ্র বনিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে নগরীর খুলশীর মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি বলেন, ২০১৭ সালে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিতাই চন্দ্র বনিকের বিরুদ্ধে খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়। খুলশী থানার এসআই নুরউদ্দিন মামলাটি তদন্ত করে আদালতে  আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সম্প্রতি আদালত বিচার শেষে আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

তিনি বলেন, ঘটনার পর একবার গ্রেপ্তার হয়েছিলেন। এরপর জামিন নিয়ে পলাতক ছিলেন। আসামি দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন আদালত। ওই পরোয়ানা মূলে খুলশী থানার একটি বিশেষ টিম আজকে তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। আসমিকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ধর্ষণ মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২