ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় মাকে মেরে মুখে বিষ দিলেন ছেলে

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়া উপজেলায় মা সূর্য খাতুনকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচারণার চালানোর অভিযোগ উঠেছে ছেলে সাইদুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৪ জুন) রাত ১১টার দিকে সূর্য খাতুনের (৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামাণিকের স্ত্রী ও চকতারাপাশা গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।

এ বিষয়ে নিহতের ভাই রওশন আলী অভিযোগ করে বলেন, আমার বোনকে প্রায়ই সাইদুল টাকার জন্য তার মারপিট করতো। এ ঘটনায় একাধিকবার এলাকায় সালিস-বৈঠক হয়েছে। তার অভিযোগ, মারপিট করে তার বোনকে হত্যা করা হয়েছে। বোন হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সাইদুল পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পাবনায় মাকে মেরে মুখে বিষ দিলেন ছেলে

আপডেট সময় ১১:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২