ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে হরিণের ৩ চামড়া উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে হরিণের তিনটি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৩ জুন) রাত ১০টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকা থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচএম হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচএম হারুনর রশিদ বলেন, চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকায় হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে দক্ষিণ কোস্টগার্ড পাথরঘাটার দুটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে হরিণের ৩ চামড়া উদ্ধার

আপডেট সময় ১০:৫২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২