ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১২

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিদের বিক্ষোভের সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জুন) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা উদ্যানে বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লিরা। এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় তার কাছে থাকা ওয়াকিটকি নিয়ে যায় হামলাকারীরা।

তোফাজ্জল হোসেন বলেন, পরে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদপুর থানার ওসি ও এএসআই জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওসি আবুল কালাম আজাদকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-৬৪) দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে দুইজন এজাহারনামীয় আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১২

আপডেট সময় ০৪:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২