ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যালক খুনের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে ছুরিকাঘাতে মো. মামুন (২০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মোহাম্মদ হাসানকে (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাতে আকমল আলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম। তিনি বলেন, মামুনকে হত্যার পর তার স্ত্রী রুমা আক্তার ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হাসান নামে তার জেঠাতো ভাইকে আসামি করা হয়েছে। পরে রাতে আকমল আলী রোড থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। এরপর হাসানের দেওয়া তথ্যমতে ঘটনার সময় ব্যবহৃত ধারালো ছোরাটি উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (১১ জুন) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে ছুরিকাঘাতে মো. মামুন নিহত হন। পুলিশ জানিয়েছিল, নিহত মামুনের চাচাতো বোনের সঙ্গে তার বোন জামাইয়ের হাসানের ঝগড়া হয়। রাস্তায় বোনের সঙ্গে দুলাভাইয়ের ঝগড়া করতে দেখে মামুন এগিয়ে আসে। এসময় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এরই একপর্যায়ে মামুনকে ছুরি মেরে বোন জামাই পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শ্যালক খুনের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২