ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাজ থেকে স্ক্যাপ চুরির সময় মাস্টারসহ গ্রেপ্তার ৭

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর থাকা জাহাজ এমভি টিটু-১৬ থেকে স্ক্যাপ চুরির সময় জাহাজটির মাস্টার-সুকানিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ৭ জন হলেন- জাহাজের মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানি মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), মো. রাকিব হোসাইন (২২), মো. সাকের উল্লাহ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।

শনিবার সদরঘাট নৌ থানা পুলিশের কর্মকর্তা এবিএম মিজানুর রহমান  বলেন, আমদানি করা স্ক্যাপ বোঝাই জাহাজ এমভি টিটু- ১৬ কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা ছিল। রাতে গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি জাহাজ থেকে স্ক্যাপ চুরি করা হচ্ছে।

এ সময় সদরঘাট নৌ থানা পুলিশের এসআই মিঠুন বালা ও পুলিশ সদ্যসরা নোঙর করে এমভি টিটু-১৬ জাহাজ থেকে আমদানি করা স্ক্যাপ চুরির সময় জাহাজের মাস্টার ও সুকানিসহ মোট ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জাহাজ থেকে স্ক্যাপ চুরির সময় মাস্টারসহ গ্রেপ্তার ৭

আপডেট সময় ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২