ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বৈঠকে বসছেন চিকিৎসকরা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করতে বৈঠকে বসবেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় চিকিৎসকদের বৈঠক বসার কথা রয়েছে।

শনিবার ভোরের দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া সিসিইউতে আছেন। সকাল সাড়ে ১০টায় চিকিৎসকদের বোর্ডের বৈঠকে তার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, ডাক্তাররা ইতোমধ্যে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করেছেন, সেগুলো অনুযায়ী আগের দিন বিকেল থেকে তার হার্টে কিছু সমস্যা দেখা গেছে। তিনি তো একটু চাপা মানুষ, বলেননি কাউকে। শুক্রবার সন্ধ্যায় যখন ডাক্তার জাহিদ এবং ডা. এফ এম সিদ্দিক তাকে চেকআপ করতে গেছেন তখনই তার প্রবলেমের বিষয়টি জানা যায়। তখনই হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, আমরা আশাবাদী, দোয়া করি আগের মতোই তিনি অসুস্থতা কাটিয়ে উঠবেন। আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।

বিএনপি মহাসচিব বলেন, রাত ২টার দিকে ডাক্তার জাহিদের কাছে খবর পাই ম্যাডাম অসুস্থবোধ করছেন। তাৎক্ষণিক হাসপাতালে নিতে হবে। তিনি এভারকেয়ার হাসপাতালে ম্যাডামের ডাক্তারের সঙ্গে কথা বলেন। আমি চলে আসি, আসার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা হয়। তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সঙ্গেও কথা হয়। হসপিটালে ইমিডিয়েটলি আনার সিদ্ধান্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বৈঠকে বসছেন চিকিৎসকরা

আপডেট সময় ১২:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২