ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মো. আরিফ (৩৬) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক আরিফ উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প ২ এব ডি ব্লকের মৃত আবদুল
মোনাফের ছেলে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) রঞ্জিত দাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ আরিফকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হলে তা তদন্ত করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০২:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২