ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২২৫ গ্রাম হেরোইন রাখার দায়ে দুই যুবকের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

নওগাঁয় মাদক মামলায় জুয়েল রানা (২২) ও বাবু হোসেন (২০) নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পোরশা-আড্ডা সড়কের জালুয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল রানা ও বাবু হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই দিনই তাদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান আলী। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর আদালতে আসামি জুয়েল রানা ও বাবু হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্ত কর্মকর্তা পোরশা থানার পরিদর্শক শফিউল আযম খান।

আদালতে মামলাটির রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল্লাহেল বাকী ও সহকারী সরকারী কৌঁসুলি (এপিপি) মোজাহার আলী। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুর রাজ্জাক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী বলেন, এই মামালায় রাষ্ট্রপক্ষ ছয়জন সাক্ষী উপস্থাপন করে। উভয়পক্ষের শুনানি শেষে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে সক্ষম হুওয়ায় আদালত এই রায় দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

২২৫ গ্রাম হেরোইন রাখার দায়ে দুই যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২