ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান।
রোববার (৫ জুন) সকালে নলছিটি পৌর শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে মেহেদী হাসান।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম করেন তিনি। পরে আহত ছোট ভাইকে রুমের ভেতর আটকে রাখেন বড় ভাই মেহেদী হাসান। সকাল ৬টার দিকে মেশকাতকে পিটিয়ে আহত করার ঘটনা তাদের বড় ভাই রুহুল আমিনকে জানান মেহেদী। এরপর দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান মেশকাত।
নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাস্থল ও বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভাইকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

আপডেট সময় ১০:৪৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২