ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও জ্বলছে আগুন, পানির সংকটে দিশেহারা ফায়ার সার্ভিস

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

৬ ঘণ্টা পার হয়ে গেলেও চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। পানি সংকটের কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

শনিবার দিবাগত রাত সোয়া চারটার দিকে  বিষয়টি জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।

ফারুক হোসেন সিকদার বলেন, ডিপো এলাকায় পানির সংকট রয়েছে। সেখানে একটি পুকুর থেকে পানি আনা হয়েছিল, সেই পানিও এখন শেষ পর্যায়ে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের নয়টি স্টেশনের ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে। আমাদের অনেক সদস্য আহত হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এখনও জ্বলছে আগুন, পানির সংকটে দিশেহারা ফায়ার সার্ভিস

আপডেট সময় ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২