ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উইসিস পুরস্কার আরও কাজ করতে অনুপ্রাণিত করবে : ভূমিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, উইসিস পুরস্কার অর্জন ভূমি মন্ত্রণায়ের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এই স্বীকৃতি আরও ভালোভাবে কাজ করতে আমাদের অনুপ্রাণিত করবে।

মঙ্গলবার (৩১ মে) সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় সন্ধ্যায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরের পোপভ সভাকক্ষে আইটিইউসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার আয়োজনে উইসিস পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষে উইসিস পুরস্কার গ্রহণের পর ভূমিমন্ত্রী এ কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, আজকের অবস্থানে আসার যাত্রা খুব সহজ ছিল না। এক সময় বাংলাদেশের পুরো ভূমি সেবা ব্যবস্থা বিশৃঙ্খল ছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এলে এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রথমবারের মতো ভূমি সেবা ডিজিটালাইজেশনের পরিকল্পনা নেওয়া হয়। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে আজ আমরা ডিজিটাল ব্যবস্থার অংশ হয়েছি।

এ সময় প্রধানমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উইসিস ফোরামকে ধন্যবাদ জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, উইসিস পুরস্কার অর্জনে মানুষ ও দেশের কল্যাণে আরও বেশি কাজ করার জন্য আমাদের কাঁধে আরও দায়িত্ব চলে এসেছে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা আইসিটি খাতে বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত উইসিস তথা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় ‘তথ্য-প্রযুক্তির প্রয়োগ : জীবনের সব ক্ষেত্রে কল্যাণে-ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে সেরা প্রকল্প/উদ্যোগ হিসেবে বিজয়ী হয়েছে। মোট ১৮টি শ্রেণিতে উইসিস পুরস্কার দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

উইসিস পুরস্কার আরও কাজ করতে অনুপ্রাণিত করবে : ভূমিমন্ত্রী

আপডেট সময় ১১:৫৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২