ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন। দৃঢ় প্রত্যয়ী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের শেষ আশ্রয়স্থল। তাকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (২৭ মে) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১২তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতার শত্রুরা এখনো শেষ হয়ে যায়নি। তাদের নতুন প্রজন্মকে রুখে দিতে হলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিজেদের সংখ্যালঘু না ভেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তাদের সঙ্গে রয়েছে। পাশাপাশি ধর্মীয় কারণে মানুষের মধ্যে অহেতুক বিভাজন তৈরি করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা

আপডেট সময় ০৯:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২