ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী পাচারকারী ও ধর্ষণকারী যুবলীগ নেতা পাপন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৬১৪ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার : ঢাকা মহানগর হাতিরঝিল থানার ধর্ষণ মামলা নং ৫২ (৩) ২০২২ইং এর মামলার পলাতক আসামী যুবলীগ নেতা মোঃ জাভেল হোসেন পাপন (৪১) কে গত ২২শে মে-২০২২ইং পিবিআই দক্ষিণের পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে জানা গেছে রাজধানী ১৯২নং উলন রোড রামপুরা জামে মসজিদ গলি সংলগ্ন একটি বাড়িতে ৩৩ বছরের এক সন্তানের জননীকে ধর্ষণ করেন। পরে ধর্ষিতা বিস্তারিত ঘটনা উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ঢাকা মহানগর মুগদা থানায় একাধিক ধর্ষণ মামলা রয়েছে এবং তাছাড়া তার বিরুদ্ধে মানবপাচার মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ব্রাক্ষ্মণ পাইকশা গ্রামে তার পিতার নাম মৃত মির আতাহার মির, মাতা-সাফিয়া বেগম। বর্তমানে স্ব-পরিবারে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শু-ভাড্ডা ইউনিয়নের নাজিরাবাদ এলাকায় বসবাস করছেন।

আরো জানা গেছে রাজধানী যাত্রাবাড়ী থানাধীন ৮২/এ, শহীদ ফারুক রোড এলাকার ইউনুস সুপার মার্কেটে ৪র্থ তলায় অবস্থিত নিউ পপুলার আবাসিক হোটেল ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত নারী ঘটিত অসামাজিক (পতিতা ব্যবসা) কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধমূলক অপরাধ করে আসছে।

এবং রাজধানীর কোতয়ালী থানাধীন সিমসন রোড, ওয়াইজ ঘাট এলাকার সাউথ সিটি মার্কেটের আন্ডারগ্রাউন্টে দীর্ঘদিন যাবত জুয়ার আসর (ক্যাসিনিও) বসিয়ে হাতিয়ে নিচ্ছিল লক্ষ লক্ষ টাকা। এসব অপকর্মের সহযোগীতা করে থাকেন শাকিল, জামাল,শীপন, সাইদুল, সাজ্জাদ, পলাশ, জুয়েল রানা, বিল্লাল, ফারুক সহ অনেকেই সহযোগীতা করে থাকেন এবং তাদের বিরুদ্ধে রাজধানীতে একাধিক মামলা রয়েছে জানা গেছে।

বর্তমানে ধর্ষণকারী গ্রেফতার হওয়ার পরেও তার পতিতা ব্যবসা উল্লেখিত তার সহযোগীরা দেদারচ্ছে করে যাচ্ছে এ ব্যাপারে স্থানীয় থানা পুলিশ রহস্যজনকভাবে এসব অপরাধীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে জানায়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নারী পাচারকারী ও ধর্ষণকারী যুবলীগ নেতা পাপন গ্রেফতার

আপডেট সময় ০১:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২