ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধিদপ্তরের শর্ত মানলে মিলবে মদ বিক্রির লাইসেন্স

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শর্ত মেনে চললে মদ বিক্রির লাইসেন্স মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে দেশের ১৫টি বেসরকারি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান দেওয়া হয়।

তিনি বলেন, ‘আওতা বাড়বে কি না, এটা নির্ভর করে তারা আমাদের নিয়মকানুন কতটা মেনে চলতে পারছে বা পারবে। এটা একটা চলমান প্রক্রিয়া। যারাই আমাদের নিয়ম মেনে চলতে পারবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি ক্রাইটেরিয়া আছে, যখন সেগুলো ফুলফিল করতে পারবে, তখন তারা লাইসেন্স পাবে।’

সুরা নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আইন যখনই প্রয়োজন হয় তখনই সেটা ব্যবহার করা হয়। এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আইন রয়েছে, সেখানে প্রয়োজনে আমরা ব্যবস্থা নেব, কিন্তু এখনই আমরা মনে করছি না সেটার প্রয়োজন হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অধিদপ্তরের শর্ত মানলে মিলবে মদ বিক্রির লাইসেন্স

আপডেট সময় ০৩:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২