ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চেক প্রতারণা : চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালকের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

চেক প্রতারণার পৃথক ৬ মামলায় চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালক ফাতেমা বেগমকে তিন বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ মে) দুপুরে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ ড. আবুল হাসানাতের আদালত এই রায় দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল বলেন, চেক প্রতারণার ৫ মামলার প্রত্যকটিতে ৮ মাস করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। অপর মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের বিভিন্ন সময় ব্যবসার পার্টনার করার কথা বলে মোহাম্মদ হোসেন নামে এক যুবকের কাছ থেকে ৫৫ লাখ টাকা নেন ফাতেমা বেগম। পরে পার্টনার না করায় টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করেন তিনি।

একপর্যায়ে হোসেনকে ছয়টি চেক দেন ফাতেমা। তবে চেকের সমপরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে ছিলো না। টাকা না পাওয়ায় মামলা দায়ের করেন হোসেন।

ফাতেমা বেগম নগরের পাঁচলাইশ থানার শুলকবহর আবদুল লতিফ রোডের জাহাঙ্গীর ম্যানসনের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে আ.লীগ

চেক প্রতারণা : চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালকের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২