ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসিসির গাড়ির ধাক্কায় নিহত আহসানের পরিবার মাসে পাবে ২৫ হাজার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্যবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আহসান কবির খানের পরিবারের পাশে দাঁড়িয়েছে ডিএনসিসি। প্রতিমাসে সেই পরিবারকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বিষয়ে রোববার (২২ মে) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২৩ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে গত ২৮ মার্চ অনুষ্ঠিত ২য় পরিষদের ১১তম করপোরেশন সভা। সেই সভার সিদ্ধান্ত মতে ডিনসিসির বর্জ্যবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী মো. আহসান কবির খানের পরিবারকে মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে তাদের সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় নিহত আহসান কবির খানের স্ত্রীর অনুকূলে আর্থিক অনুদান ইএফটি এর মাধ্যমে দেওয়া হবে। আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভীনের অনুকূলে আর্থিক অনুদান ২০২১ সালের ২৫ নভেম্বর হতে কার্যকর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির গাড়ির ধাক্কায় নিহত আহসানের পরিবার মাসে পাবে ২৫ হাজার

আপডেট সময় ০৫:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২