ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ নয়, ইমিগ্রেশন পুলিশকে প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব যাত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ না করতে বলেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। ইমিগ্রেশন পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রয়োজন ছাড়া যাত্রীদের ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা যাবে না।’ 

সোমবার (২৩ মে) বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের বিমানবন্দরে প্রতিদিন ২১ হাজার যাত্রী আসা-যাওয়া করে। এত সংখ্যক যাত্রীকে প্রশ্ন করা একদিনে সম্ভব নয়। যাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কেবল তাদেরকেই করা হচ্ছে। বাকিরা যাত্রী কি না এই বিষয়টি ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত করবে।

এর আগে প্রতিমন্ত্রী বিমানবন্দরের ভেতরে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। যাত্রীদের সঙ্গে কথা বলেন।

সন্দেহ হলেই কেবল ব্যাগ তল্লাশি করবে কাস্টমস

গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিস্থিতি

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা প্রসঙ্গে বিমান প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা দল করা হয়েছে। সপ্তাহে তিন দিন মন্ত্রণালয়ের লোকজন বিমানবন্দরে থাকেন। কোনো অব্যবস্থাপনা হয় কি না তারা দেখেন। আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন সেবার মান ভালো। ইমিগ্রেশনে তাদের কোনো সমস্যা হয়নি।

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মাহবুব আলী বলেন, বিমানবন্দরে যার যারা ডিউটি করে তাদের নির্দিষ্ট সময়ের আধঘণ্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হবে। ডিউটি শেষে বের হতে হবে। যাতে আমরা যাত্রীদের সেবা নিশ্চিত করতে পারি। বহির্বিশ্বে বিমানবন্দরগুলোতে যেমন সেবা দেওয়া হয়ে থাকে। সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি।

হজ ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি

হজ ফ্লাইট প্রসঙ্গে বিমান প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে যাতে হজ ফ্লাইট শুরু করা যায় সেজন্য প্রস্তুতি আছে। কিন্তু হজে যারা যাবেন, বাড়ি ভাড়া এবং মোয়াল্লেম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজগুলো করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। এই বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়নি। তবে আমাদের বিশ্বাস নির্দিষ্ট সময়ে কাজগুলো সম্পন্ন করবে সৌদি কর্তৃপক্ষ। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় এ বিষয়গুলো দেখছে। আমাদের বিশ্বাস এই সময়ের মধ্যে সব হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ৩১ মে হজ ফ্লাইট উদ্বোধন করা হবে।

হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে শিডিউল ফ্লাইট বিঘ্ন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানের বহরে ২১টি উড়োজাহাজের মধ্যে চারটি বোয়িং-৭৭৭। ২০১৯ সালে এই চারটি দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এ বছরও সেটি করা হবে। এতে বিমানের অন্যান্য গন্তব্যের শিডিউল ফ্লাইটের ফ্রিকোয়েন্সি আমরা কমিয়ে দেব। কম গুরুত্বপূর্ণ ও কম লাভজনক রুটের ফ্রিকোয়েন্সি কমানো হবে। এটা দুই মাসের বিষয়। শিডিউল ফ্লাইটে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কমানো হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সবাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ নয়, ইমিগ্রেশন পুলিশকে প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২