ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসডিজি অর্জনে ভূমিকা রাখতে পারে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে টেকসই মাই কনস্টিটিউয়েন্সি অ্যাপটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।

রোববার (২২ মে) সংসদ ভবনের শপথ কক্ষে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্মের অ্যাডভাইজরি গ্রুপের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও দেশের সব অঞ্চলের সুষম উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের সম্পৃক্ত হতে হবে। যথাযথ ব্যবহারের মাধ্যমে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপটিকে জনপ্রিয় করে তুললে এটি এলাকাভিত্তিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপটির অ্যাডভাইজরি গ্রুপের আহ্বায়ক ড. মো. আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে তানভীর ইমাম এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমপি, আ ফ ম রুহুল হক এমপি, আনোয়রুল আবেদীন খান এমপি, এস এম শাহজাদা এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, প্রাণ গোপাল দত্ত এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

রাদওয়ান মুজিব সিদ্দিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ভান নায়েন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এসডিজি অর্জনে ভূমিকা রাখতে পারে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপ

আপডেট সময় ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২