ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বসে নেতাগিরি করলে হবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

মৎস্যজীবী লীগের কাজ শহরে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের কাজ গ্রাম বাংলায়, সারা বাংলায়। যেখানে মাছের উৎপাদন হয়, সেটাই আপনাদের কর্মস্থল। ঢাকায় বসে বসে নেতাগিরি করলে হবে না। কমিটি হয়েছে, সে ব্যাপারে অভিযোগ এসেছে, সেটি খতিয়ে দেখা হবে।

রোববার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের এখানে মূল সমস্যা হলো, আমরা কথা বলি, কাজ করি কম। আমি আপনাদের রিপোর্ট জানতে চাই। কী কী কাজ করেছেন? শুধু এক একটা দিবস এলে, এখানে বক্তৃতার আসর বসানো হয়। বক্তৃতা শেষ, সব শেষ। পরে আর কোনো কাজকর্ম নেই, শুধু ঘুরে বেড়ানো। এমন মৎস্যজীবী লীগের কোনো দরকার নেই। অকাজে মৎস্যজীবী লীগকে স্বীকৃতি দেব না, স্বীকৃতি দিয়েছি কাজ করার জন্য। কাজ কতটুকু করছেন, সেটা দেখব।

মৎস্যজীবী লীগের নেতারা কয়টি জেলা সফর করেছেন সেটা জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমার নামে কোনো স্লোগান দেবেন না, স্লোগান দেবেন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে। এত লোকের নামে স্লোগান দেওয়া মোটেও ঠিক না। শেখ হাসিনা থাকলে আমরা আছি। তার হাতে দেশ, এ জন্য বাংলাদেশ আজও পথহারা হয়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বসে নেতাগিরি করলে হবে না

আপডেট সময় ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২