ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পাউবোর প্রকৌশলীর নেতৃত্বে সাংবাদিককে মারধর

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সদর উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করার সময় স্থানীয় এক সাংবাদিককে বেধড়ক পেটানো হয়েছে। রোববার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মারধরে আহত সাংবাদিক ইয়ারব হোসেন মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি। চলমান বেতনা নদী খননকাজ প্রকল্পের তথ্য নেওয়ার জন্য গেলে পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের নেতৃত্বে সিকিউরিটি গার্ডরা তার ওপর এ হামলা চালায়।

এ বিষয়ে সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, বেতনা নদী খননকাজ চলমান প্রকল্প। আমি এ প্রকল্প বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য অফিসে আসি। প্রকৌশলী আবুল খায়েরের রুমের সামনে আসার দুই-তিন মিনেটের মধ্যেই তিনি রুম থেকে বেরিয়ে আসেন। লক্ষ করলাম সিকিউরিটিদের লাঠি নিয়ে আসার ইশারা দেন তিনি। মুহূর্তের মধ্যেই লাঠি নিয়ে আমার ওপর হামলে পড়ে সিকিউরিটি গার্ডরা।

তিনি আরও বলেন, পরে আবুল খায়েরের নির্দেশে উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, উপসহকারী কর্মকর্তা তন্ময় কুমার, সিকিউরিটি গার্ড প্রধান শহিদুল ইসলামসহ অফিসের ১০ থেকে ১৫ জন এ হামলায় যোগ দেয়। তারা আমাকে লাঠি দিয়ে আঘাত, চড়, কিল, ঘুষি মারতে থাকে। এ সময় আমার মোবাইল ফোনটিও কেড়ে নেয় তারা।

সাতক্ষীরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পাউবোর প্রকৌশলীর নেতৃত্বে সাংবাদিককে মারধর

আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২