ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭২, মামলা ৫৬

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫৬টি মামলা করা হয়েছে।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ ২৪ হাজার ২৫৫ পিস ইয়াবা, ২১ কেজি ৭২৫ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা, ৩৭ গ্রাম ১৭ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেন্সিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭২, মামলা ৫৬

আপডেট সময় ১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২