মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ৪.৩৬ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

নবনিযুক্ত সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। 

শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)  ড. শাহ আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের এ কর্মকর্তা এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

গত বুধবার (১৮ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হন মো. জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com