ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বুধবার (১৮ মে) ডিবি তেজগাঁওয়ের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৭ মে ) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মিনি ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম তাদের গ্রেপ্তার করে।

রাজন কুমার সাহা বলেন, দুই মাদক কারবারি গাঁজা নিয়ে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের দিকে আসছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যে গোয়েন্দা পুলিশের একটি সাতরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়। কাঙ্ক্ষিত ট্রাকটি আসলে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে, পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানো হয়।

এসময় ট্রাকচালক বেলাল ও পাশের সিটে বসা অবস্থায় আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২