মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মী আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০.৫৫ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকা থেকে জামায়াত-শিবিরের  ৪৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) রাতে আল বয়ান নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি টেরিবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে বসে জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করছে। পরে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা জামায়াতের আমিরসহ জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com