ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ফারাক্কা-তিস্তার পানি প্রত্যাহার করে এখন বলছে গম দিব না’

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ৪০৮ বার পড়া হয়েছে

ভারতকে এশিয়ার ইসরায়েল হিসেবে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১৬ মে) রাজশাহীতে ফারাক্কা লংমার্চ দিবসের জনসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। 

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৬তম বার্ষিকী উপলক্ষে বিকেলে নগরীর লালনশাহ মুক্তমঞ্চে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারত ফারাক্কা ও তিস্তায় পানি প্রত্যাহার করে নিয়েছে। এখন তারা বলছে গম দেবে না। এশিয়ার ইসরাইল হলো ভারত। ইসরাইল যেভাবে এক সাংবাদিকের পোশাকে প্রেস লেখা থাকা সত্ত্বেও গুলি করে হত্যা করেছে,  ভারতও এরকম ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে।

আমাদের প্রধানমন্ত্রীকে তারা মারে না, তাকে অন্তরীণ করে রাখে। তার চারদিকে ভারতীয় মোসাহেব ঘিরে থাকে, আমাদের আশা-আকাঙ্ক্ষার কথা বলতে দেয় না, আমাদের গণতন্ত্রকে তারা হত্যা করেছে।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, একাত্তরে যুদ্ধকালীন সময়ে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ গুলি লেগে আহত হয়েছিলেন। তখন তাকে দেখতে তিনি ভারতের লখনৌ গিয়েছিলেন। ওই সময় খালেদ মোশাররফ তাকে বলেন- ভারত আমাদেরকে সিকিম বানাতে চাচ্ছে।

খালেদ মোশাররফ পরামর্শ দেন- আমাদের যুদ্ধ করতে হবে ভারত থেকে নয়, অন্য কোথাও থেকে। ভারতের মতলব ভিন্ন, তারা আমাদেরকে স্বাধীন হতে দেবে না। খালেদ মোশারফের কথা পরবর্তীতে প্রতিধ্বনিত হয়েছে বলে উল্লেখ করেন জাফরুল্লাহ চৌধুরী ।

সময় স্বাধীন জাতিসত্তা হিসেবে টিকে থাকতে হলে বাংলাদেশকে ভারত থেকে ভিন্ন চিন্তা করে আগানোর পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ফারাক্কা লংমার্চের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ করে তিনি বলেন, ভাসানী এখনো বঞ্চিত মানুষের নেতা। তিনি ১৯৫৭ সাল থেকে বাংলাদেশের স্বাধীনতার কথা বলে এসেছেন এবং সেজন্য ভারতীয় চর হিসেবে আখ্যা পেয়েছিলেন।

৪৬তম ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রকৌশলী মো. ইনামুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুকসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ফারাক্কা-তিস্তার পানি প্রত্যাহার করে এখন বলছে গম দিব না’

আপডেট সময় ১১:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২