ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে কারাগারে যুবক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী এ দণ্ডাদেশ দেন। 

এর আগে একই দিন সকালের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে উত্ত্যক্তের ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের পাগি বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা বলেন, দণ্ডপ্রাপ্ত আনোয়ার দীর্ঘদিন ধরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রীকে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। আজ সকালে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীকে পুনরায় উত্ত্যক্ত করে শ্লীলতাহানি করে সে।

প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। একইসাথে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী অভিযোগের সত্যতা পান। ফলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনোয়ারেক তিন মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্ত্যক্ত করার সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা আনোয়ারকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আনোয়ারকে মঙ্গলবার (১৭ মে) সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে কারাগারে যুবক

আপডেট সময় ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২