মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চট্টগ্রামের তিন থানায় নতুন ওসি

  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২, ১১.০৮ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং, আকবরশাহ ও সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। 

সোমবার (১৬ মে) চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে

তিন থানার ওসি বদলের বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আসিফ মাহমুদ।

তিনি বলেন, সদরঘাট, ডবলমুরিং ও আকবরশাহ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। সিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়ালী উদ্দিন আকবরকে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছে। আর বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল ইসলামকে সদরঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেনকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এর আগে ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে ঢাকা রেঞ্জে ও আকবরশাহ থানার ওসি জহির হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com