ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কী চায়, তা নিজেরাই জানে না: কাদের

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আসলে কি চায়? তারা একবার তত্বাবধায়ক  সরকার, কখনো নিরপেক্ষ আবার কখনো চায় জাতীয় সরকার। এটা এখন জনগণেরও প্রশ্ন, বিএনপি আসলে কি চায়? যা তারা নিজেরাও জানে না।
রোববার তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রাখেন।
জনগণ না কি বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানেন, যে দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য। যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপার্সনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়।
দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে – বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে দেশ ও জাতি নয় ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি।
দেশ কোন পথে যাবে- তার ফয়সালা রাজপথে হবে— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা, তাদের যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচীকে আমরা স্বাগত জানাই।
তিনি হুঁশিয়ার করে বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও করা হয়। আগুন সন্ত্রাস চালানো হয়। পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ পুড়িয়ে মারা হয়। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়। সর্বোপরি বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবার অপচেষ্টা করে তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
আমার বক্তব্যকে বিকৃতি করে মির্জা ফখরুল বারবার পাচারের কথা উপস্থাপন করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নেতা তারেক রহমান দণ্ডিত, পলাতক আসামি। তিনি ২২ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এফবিআই তদন্ত করে তা খুঁজে পেয়েছ এবং বাংলাদেশের আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে প্রশ্ন রেখে বলেন, তাহলে নিজেদের এতো ধোঁয়া তুলসীপাতা ভাবার কোন কারণ আছে কী? তা আপনার (মির্জা ফখরুল) কাছে জানতে চাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিএনপি কী চায়, তা নিজেরাই জানে না: কাদের

আপডেট সময় ০৫:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২