ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন ১টি সিটি করপোরেশন, ৩টি উপজেলা পরিষদ, ৬টি পৌরসভা এবং ৮ম ধাপের ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১১ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

আপডেট সময় ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২