ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা ঢাকায় আরেক বাসায় চুরি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে রাজধানী হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরি হয় গতকাল রাতে। এর রেশ কাটতে না কাটতে আজ আবার ধানমন্ডির একটি বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে।

ধানমন্ডি থানাধীন ১৩/এ আবাহনী মাঠের পাশে একটি বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। বাসাটি থেকে দামি জিনিসপত্র ও মালামাল চুরি হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে ধানমন্ডি থানা পুলিশসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কাজ করছে।

100%

বুধবার (৫ মে) দিবাগত রাতে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শামিমা রহমান (৭৫) নামে এক মহিলার ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটেছে। রাত ৮টায় খবরে পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি বাসার ভিতরে সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি টিম কাজ করছে। বাসাটি থেকে কী কী চুরি হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি। কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে বলা যাবে।

100%

জানা যায়, ধানমন্ডি থানাধীন ১৩/এ আবাহনী মাঠের পাশে ৪৪নং আটতলা ভবনের এ-১ ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। বাসার জানালার গ্রিল কেটে চোর ঘরে প্রবেশ করে। ফ্ল্যাটের মালিক শামিমা রহমান বনানীর আরেকটি বাসায় থাকেন। তিনি মাঝে মধ্যে এই বাসায় আসেন। বাসাটি অধিকাংশ সময় খালি থাকে।

আরও জানা যায়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে বাসাটির গেইট ম্যান শামিমা রহমানকে চুরির বিষয়ে জানান। পরে তিনি পুলিশকে বিষয়টি ফোন করে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফাঁকা ঢাকায় আরেক বাসায় চুরি

আপডেট সময় ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২