ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমির হোসেন আমুর শোক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এম‌পি।

শনিবার (৩০ এপ্রিল) এক শোকবার্তায় আামির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা, এরপর সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুর ১২টায় সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেওয়া হবে। সিলেটের রায়নগরে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমির হোসেন আমুর শোক

আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২